News71.com
 International
 07 Oct 18, 04:37 AM
 259           
 0
 07 Oct 18, 04:37 AM

আফগানিস্তানে আইএস ও তালিবানের মধ্যে সংঘর্ষ।।শিশুসহ নিহত ৯  

আফগানিস্তানে আইএস ও তালিবানের মধ্যে সংঘর্ষ।।শিশুসহ নিহত ৯   

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কুনার প্রদেশে জঙ্গি গোষ্ঠী তালিবান ও আইএস’র মধ্যে এক সংঘর্ষে এক শিশুসহ অন্তত নয় জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি দুই বছরের শিশু রয়েছে। বাকিরা সবাই জঙ্গি। আজ শনিবার কুনার প্রদেশে এই ঘটনা ঘটে। আফগান সামরিক বাহিনীর ২০১ সিলাব কর্পস এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষে তালিবানের চার সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিন সদস্য। অন্যদিকে আইএস’রও চার সদস্য নিহত হয়েছে।

এদিকে বেসামরিকদের মধ্যে একটি দুই বছরের শিশু বালিকা নিহত হয়েছে। আহত হয়েছে একটি এক বছরের শিশু বালিকা। পৃথক একটি ঘটনায়, কাবুলের এক শহরতলীতে দু’টি বোমা বিস্ফোরণে অন্তত দুই আফগান সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন তিন বেসামরিক ও ছয় পুলিশকর্মী। আগামী ২০ অক্টোবর আফগানিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগ দিয়ে দেশটিতে জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ব্যাপক আকারে হামলা চালাচ্ছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন