News71.com
 International
 06 Oct 18, 04:06 AM
 151           
 0
 06 Oct 18, 04:06 AM

পাকিস্তানীদের অবৈধ সম্পত্তির খোজে নামলেন প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানীদের অবৈধ সম্পত্তির খোজে নামলেন প্রধানমন্ত্রী ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ বেআইনিভাবে পাকিস্তানি নাগরিকরা বিদেশে বহু সম্পত্তি গড়ে তুলেছেন। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান সরকার এসব সম্পত্তি অনুসন্ধানে নামছে। এজন্য পাকিস্তানের সম্পত্তি পুনরুদ্ধার ইউনিটকে সক্রিয় করা হয়েছে। অনুসন্ধানের বিষয়টি রীতিমতো সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাহাদ চৌধুরীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহজাদ আকবর এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়,কমপক্ষে ১০ হাজার সম্পত্তির বিস্তারিত তৈরি করা হয়েছে কিন্তু আগে এর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ তালিকার ৩০০ সম্পত্তিকে নোটিশ প্রদান করা হয়েছে। তিনি বলেন,এ তালিকা দুই ধরনের অংশ রয়েছে। একটি রাজনৈতিক ব্যক্তিদের ও আরেকটি নাগরিকদের। শুধু তাই নয়,সুইস ব্যাংকে গচ্ছিত সম্পদের বিষয়েও তদন্ত করা হবে। এজন্য তথ্যবিনিময় চুক্তির অনুমোদনের বিষয়ে ইসলামাবাদ সুইস সরকারের সঙ্গে যোগাযোগ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন