News71.com
 International
 05 Oct 18, 12:12 PM
 212           
 0
 05 Oct 18, 12:12 PM

চীনকে সতর্ক করতে নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের চিন্তা যুক্তরাষ্ট্রের ।।  

চীনকে সতর্ক করতে নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের চিন্তা যুক্তরাষ্ট্রের ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনকে সতর্ক করতে সামরিক শক্তি প্রদর্শনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ।দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে এই প্রদর্শনী হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে । মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে একটি প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, নভেম্বরে মার্কিন নৌবাহিনী বিভিন্ন অভিযান পরিচালনা করে। এই অভিযানে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং সৈন্যরা অংশ নিতে পারে ।

খবর এমন সময় পাওয়া গেল যখন কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, চীন মার্কিন কংগ্রেসের আগামী মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও এর স্বপক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রমাণ তুলে ধরতে পারেন । গতকাল বৃহস্পতিবার মাইক পেন্স ওয়াশিংটনে থিংক ট্যাংক হাডসন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে অভিযোগ করেন, দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক ভাব দেখাচ্ছে চীন ।

প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা অবমাননা করতে চায়। চীন ট্রাম্পকে বাদ দিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট পদে দেখতে চায়। মার্কিন নৌবাহিনী দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীর চীন সীমান্তে যুদ্ধজাহাজ নিয়ে মহড়া দেবে এবং ওই এলাকায় যুদ্ধবিমান ওড়াবে।গত জুনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সতর্ক করেছিলেন, দক্ষিণ চীন সাগরকে সামরিকায়নের জন্য চীনকে যুক্তরাষ্ট্রের মোকাবিলা করতে হতে পারে। এছাড়া সম্প্রতি সেখানে দুই দেশের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ ঘটার উপক্রম হয়েছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন