News71.com
 International
 05 Oct 18, 08:09 AM
 182           
 0
 05 Oct 18, 08:09 AM

জাপানে ৫.৪ মাত্রায় ভূমিকম্প

জাপানে ৫.৪ মাত্রায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানে ৫.৪ মাত্রার ভূমিকম্প৷ জাপানের তোমাকোমাইয়ের ৩৭ কিলোমিটার পূর্বে এই কম্পনের উৎসস্থল বলে মনে করা হচ্ছে৷ যার গভীরতা ১২.০৫ কিলোমিটার৷ তবে ইউএসজিএস-এর রিপোর্টে এই ভূমিকম্পের সময় হিসেবে বলা হয়, আজ শুক্রবার স্থানীয় সময়ানুসারে ১১.৫৮ মিনিটে এই ভূমিকম্প হয়৷ অনেকেই এই কম্পন টের পান৷ তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি৷ তবে গত মাসের মতো ফের হোক্কাইডোতে এই ভূমিকম্প যে জন-মনে  আতঙ্ক ফিরিয়ে আনল তা বলাই বাহুল্য৷ তবে এই মাত্রার কম্পনে কোনও সুনামি অ্যালার্ট জারি করা হয়নি বলে জানা গিয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন