News71.com
 International
 04 Oct 18, 07:31 AM
 220           
 0
 04 Oct 18, 07:31 AM

সিরিয়ার ইদলিবে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই॥প্রেসিডেন্ট পুতিন  

সিরিয়ার ইদলিবে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই॥প্রেসিডেন্ট পুতিন   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জঙ্গি অধ্যুষিত সিরিয়ার ইদলিব প্রদেশে একটি বেসামরিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে তুরস্কের সঙ্গে তার দেশের যৌথ পরিকল্পনা ঠিকমতো কাজ করছে। কাজেই ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন নেই। গতকাল বুধবার মস্কোয় তিনি একথা জানান । পুতিন বলেন, আমি সর্বান্তকরণে বিশ্বাস করি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। গত মাসে রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী সোচি শহরে পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সিরিয়ার ইদলিবের ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছেন ।

সমঝোতা অনুযায়ী সিরিয়ার ইদলিবে ইউ-আকৃতির একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হবে যার ভেতরে কোনো সন্ত্রাসী বা ভারী অস্ত্র থাকবে না ।সমঝোতা অনুযায়ী সন্ত্রাসীদেরকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে বাফার জোন ত্যাগ করতে হবে। এ ছাড়া বাফার জোনের সীমান্তবর্তী এলাকায় যাতে তৃতীয় কোনো পক্ষ নাশকতামূলক তৎপরতা চালাতে না পরে সেজন্য রাশিয়া ও তুরস্কের যৌথ সামরিক টহল থাকবে ।

লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা গত ৩০ সেপ্টেম্বর জানিয়েছে, তুর্কি সমর্থিত জঙ্গি গোষ্ঠী ফাইলাক আশ-শাম সর্বপ্রথম এরদোগান-পুতিন সমঝোতা মেনে চলার অঙ্গীকার করেছে। তবে মার্কিন-সমর্থিত জেইশ আল-লাজ্জা জঙ্গি গোষ্ঠী এ সমঝোতা প্রত্যাখ্যান করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন