News71.com
 International
 04 Oct 18, 06:46 AM
 242           
 0
 04 Oct 18, 06:46 AM

পবিত্র গঙ্গার নদীর পাশেই ধর্ষণের স্বীকার হলেন ১ নারী

পবিত্র গঙ্গার নদীর পাশেই ধর্ষণের স্বীকার হলেন ১ নারী

আন্তর্জাতিক ডেস্কঃ গঙ্গা নদী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র বলে বিবেচিত হয়। আর সেই পবিত্র গঙ্গার পাশেই ধর্ষিতা হলেন এক নারী। ভারতের বিহার রাজ্যের পাটনায় এমনটাই ঘটেছে। জানা গেছে,গঙ্গা নদীর পাশে এক নারীকে পাশপাশি ভিডিও করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। এই অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়,দুই ব্যক্তি পালাক্রমে এক নারীকে নির্যাতন করেছে এবং তা ভিডিও করেছে। গত রবিবার ভোরে গঙ্গা নদীতে গোছল করার সময় ওই দুই ব্যক্তি তাকে ধরে নিয়ে যায়। ভিডিওতে শোনা যায়, গঙ্গা নদীর পবিত্রতার কথা বলে তাকে ছেড়ে দেয়ার অনুরোধ করছেন নির্যাতনের শিকার নারী,যাকে তিনি মা বলেও উল্লেখ করেন। পুলিশ বলছে,যে মোবাইল ফোনে ওই ঘটনা ভিডিও করা হয় তা জব্দ করে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। পরিসংখ্যান বলছে, ভারতে প্রতি ১৩ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন