
আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের জনপ্রিয় মডেল টারা ফারেসকে সম্প্রতি প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়। এবার সাবেক 'মিস ইরাক' সীমা কাসিমকে হত্যার হুমকি দেয়া হয়েছে । ২০১৫ সালে 'মিস ইরাক' খেতাব জয়ী সীমা কাসিম কান্নাজড়িত কন্ঠে বলেছেন, তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বলা হয়েছে তিনিই পরবর্তী টার্গেট । গত বৃহস্পতিবার টারা ফারেসকে হত্যা করা হয়। তার বিশাল ফ্যান ফলোয়ার ছিল। ইন্সটাগ্রামে ২৮ লক্ষ ফলোয়ার। এর ঠিক ২ দিন আগে একজন নারী হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট কে বাসরা শহরে গুলি করে মারা হয়। ঐ নারীর নাম সৌদ আল আলী । এ বছরের আগস্ট মাসে বাগদাদে দুইটি বিউটি পার্লারের দুইজন মালিককে তাদের নিজেদের বাড়িতে হত্যা করা হয় ।