News71.com
 International
 03 Oct 18, 05:51 AM
 229           
 0
 03 Oct 18, 05:51 AM

সংযুক্ত আরব আমিরাতে অগ্নিকাণ্ড॥ নিহত ৮

সংযুক্ত আরব আমিরাতে অগ্নিকাণ্ড॥ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে আগুনে পুড়ে একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বনি ইয়াস নামে আবাসিক এলাকার একটি বাড়িতে আগুন লাগলে মর্মান্তিকভাবে আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়। ঘটনার পর একটি অডিও ক্লিপ খুব দ্রুত দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে শোনা যায়, আল কোথারি নামের ওই বাড়িটির মালিক মর্মান্তিক ওই ঘটনার বিস্তারিত বর্ণনা করছেন। এছাড়াও, একটি অনলাইন ভিডিও ফুটেজে বাড়ির মালিক বলছেন, আমাদের বাড়িতে মোট আটজন মানুষ আগুনে পুড়ে মারা গেছে। নিহতদের মধ্যে রয়েছে আমার দুই মেয়ে, আমার ভাই এবং তার এক মেয়ে। এছাড়াও আমার বোন এবং তার তিন সন্তানেরও মৃত্যু হয়েছে এ ঘটনায়। ওই বাড়ির মালিকের স্ত্রী মর্মান্তিক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন