
আন্তর্জাতিক ডেস্কঃ ‘কূটনৈতিক ও মানবিক সফরে’ একাই আফ্রিকা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্টলেডি মেলানিয়া ট্রাম্প। সেখানে ৪টি দেশে একক সফরের উদ্দেশ্যে গতকাল সোমবার ওয়াশিংটন ত্যাগ করেছেন তিনি । তিনি ঘানা, মালাবি, কেনিয়া ও মিশর সফর শেষে ৭ অক্টোবর ওয়াশিংটন ফিরবেন। এটাই হবে তার প্রথম একক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর। মেলানিয়া গতকাল সোমবার রাতে এন্ডোইস এয়ার ফোর্স বেস থেকে বিমানে রওনা দেন। মার্কিন ফার্স্ট লেডির মুখপাত্র স্টেফেনি গ্রিশাম বলেন, ‘শিশু এবং তাদের কল্যাণে’ বিবেস্ট ক্যাম্পেইনকে কেন্দ্র করে মেলানিয়া ট্রাম্পের এই আফ্রিকা সফর হবে ‘কূটনৈতিক ও মানবিক সফর’ ।