News71.com
 International
 02 Oct 18, 06:32 AM
 235           
 0
 02 Oct 18, 06:32 AM

দক্ষিন সুদানে নাইটক্লাবে গ্রেনেড হামলা॥ নিহত ১০

দক্ষিন সুদানে নাইটক্লাবে গ্রেনেড হামলা॥ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে একটি নাইটক্লাবে হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। গতকাল সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইয়ামবিওতে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ইয়াম্বিওর পুলিশ কমিশনার জেমস মানডে এনোকা বলেন, আহত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাদের রাজধানী জুবায় নিয়ে যাওয়া হয়েছে।

এনোকা বলেন, গতকাল সোমবার রাত ১১টার দিকে ক্লাবে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়। সেসময় ক্লাবটিতে ৫০০ মানুষ ছিলেন। তৎক্ষণাত প্রাণ হারান ১০ জন। পুলিশের দাবি, চলমান গৃহযুদ্ধের সঙ্গে এই হামলার কোনও সংশ্লিষ্টতা নেই। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সুদানে চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১ লাখ ৯০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন