News71.com
 International
 02 Oct 18, 06:29 AM
 164           
 0
 02 Oct 18, 06:29 AM

ভারতের মধ্যপ্রদেশে গো মন্ত্রণালয় গঠনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী

ভারতের মধ্যপ্রদেশে গো মন্ত্রণালয় গঠনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশে গরুর সুরক্ষায় গো মন্ত্রণালয় গঠনের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। গতকাল রবিবার ছাত্তারপুরের খাজুরাহোতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। গতকাল রবিবার খাজুরাহো এলাকায় গোরক্ষা সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে গোরক্ষার কাজে নিযুক্ত বিভিন্ন সংস্থাকে তাদের কাজের নিরিখে পুরস্কৃত করা হয়। এদিন ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে গোরক্ষার স্বার্থে পৃথক মন্ত্রণালয় খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শিবরাজ। মধ্যপ্রদেশ গোপালন এভাম পশুধান সম্বরধান বোর্ড নামক একটি সংস্থা রয়েছে। সেই সংস্থাটিকেই ওই রাজ্যের একটি মন্ত্রণালয়ে রূপান্তরিত করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিবরাজ চৌহান বলেন, আমার মনে হল গোরক্ষার জন্য যে বোর্ড রয়েছে, এটাকে একটা পুরো মন্ত্রণালয় করে দিই। গোরক্ষা নিয়ে নানাবিধ প্রকল্প চালু করে নজির গড়েছে মধ্যপ্রদেশ। ওই রাজ্যের সানসের এলাকায় দেশের প্রথম গো-আশ্রয়স্থল খোলা হয়েছিল। যদিও গোমাতাদের জন্য ওই একটি মাত্র আশ্রয়স্থল নিয়ে খুশি নন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, আমাদের রাজ্যে গরুর সংখ্যা অনেক বেশি। উপযুক্ত জমি খুঁজে বের করে আরও অনেক গোশালা তৈরি করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন