News71.com
 International
 01 Oct 18, 12:25 PM
 178           
 0
 01 Oct 18, 12:25 PM

বিজ্ঞাপনের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে চীন ।।যুক্তরাষ্ট্র  

বিজ্ঞাপনের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে চীন ।।যুক্তরাষ্ট্র   

আন্তর্জাতিক ডেস্কঃ বিজ্ঞাপনের মাধ্যমে চীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল রবিবার আইওয়া অঙ্গরাজ্যের বহুল প্রচারিত এক মন্তব্য প্রতিবেদনে এই অভিযোগ করেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সাবেক আইওয়া গভর্নর টেরি ব্রানস্টাড ।

ব্রানস্টাড চীনে নিযুক্ত মার্কিন কৃষি পণ্যের অন্যতম বড় রপ্তানিকারক। রাষ্ট্রদূত বলেছেন, চীন আমাদের দেশের মুক্ত সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ চীন আমাদের কর্মী, কৃষক এবং ব্যবসায়ীদের ক্ষতি করছে। গত সপ্তাহে চীনের একটি রাষ্ট্রীয় মিডিয়ায় চার পৃষ্ঠার বিজ্ঞাপন প্রকাশ করে সেখানে দেখানো হয় বাণিজ্য যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কে লাভবান এবং কে ক্ষতিগ্রস্ত হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন