News71.com
 International
 01 Oct 18, 12:24 PM
 172           
 0
 01 Oct 18, 12:24 PM

ইরানে মদ্যপানে ২৭ জনের মৃত্যু॥বিষক্রিয়ায় আক্রান্ত তিন শতাধিক

ইরানে মদ্যপানে ২৭ জনের মৃত্যু॥বিষক্রিয়ায় আক্রান্ত তিন শতাধিক
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানে চোরাই মদ পান করে কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে বলে গতকাল রবিবার দেশটির জরুরি সেবা বিভাগের এক জন জানিয়েছেন। এছাড়া বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে আরও ৩ শতাধিক । এ ব্যাপারে জরুরি সেবা বিভাগের মুখপাত্র মোজতাবা খালেদি জানিয়েছেন, ৫টি প্রদেশের প্রায় ১৭৬ জন লোক এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে। ইরানে মদপান দণ্ডনীয় অপরাধ। মদ বিক্রি আইনত নিষিদ্ধ হলেও দেশটিতে চোরাই মদ ব্যাপকভাবে পাওয়া যায। ইরানের ইতিহাসে চোরাই মদপানে মৃত্যুর এই ঘটনাকে সবচেয়ে বাজে ঘটনাগুলোর একটি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন