News71.com
 International
 01 Oct 18, 04:42 AM
 222           
 0
 01 Oct 18, 04:42 AM

প্রথমবারের মত উড়ন্ত ট্রেন নিয়ে আসছে চীন  

প্রথমবারের মত উড়ন্ত ট্রেন নিয়ে আসছে চীন   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমবারের মত উড়ন্ত ট্রেন নিয়ে আসছে চীন। পরিবহন প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিয়ে আসছে “স্কাইট্রেন” নামক উড়ন্ত ট্রেন৷ পূর্বচীনের শ্যানডং অঞ্চলের কিংডাওতে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় নতুন ট্রেনটিকে৷ সাধারণ ভূগর্ভস্থ ট্রেনগুলোর থেকে তিনগুণ বেশি পরিষেবা দিবে এই স্কাইট্রেন৷ এমনটাই মনে করছেন চিনা ইঞ্জিনিয়াররা৷ আকাশপথে ট্রাফিক জ্যামের সমস্যাও অনেক কম থাকবে৷ ফলে, যাত্রীরা দ্রুত পৌঁছতে পারবেন গন্তব্যে৷ এছাড়া, ট্রেনটির নানাবিধ সুবিধা মার্কেটে ট্রেনটির চাহিদাকেও বাড়াবে অনেকাংশে৷ যা বাড়াবে বাণিজ্যিক লভ্যাংশকে, সমৃদ্ধ করবে দেশের আয়কে৷ যাত্রাপথের পাহাড়ঘেরা মনোরম পরিবেশ যাত্রীদের এক অনন্য অনুভূতি দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ।


যাত্রীরা স্কাইট্রেন এর পরিষেবাটি পেতে চলেছেন সিআরআরসি কিংডাও সিফ্যাং কোম্পানি লিমিটেডের দৌলতে৷ ৫১০ জন যাত্রী একসঙ্গে চড়তে পারবেন ট্রেনটিতে৷ ঘন্টায় ৭০ কিমি বেগে দৌড়বে এই ট্রেন৷ প্রজেক্টটির টেকনিক্যাল ডিরেক্টর এ বিষয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করেন৷ তিনি জানান, আধুনিক পার্মানেন্ট ম্যাগনেন্ট মোটর টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এই আধুনিক ট্রেন৷ যার আধুনিক সুযোগ-সুবিধা যাত্রীদের এক অন্য ধরণের অভিজ্ঞতা দেবে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন