
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সর্তকতা জারির খবর পাওয়া যায়নি। আজ রবিবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, উত্তর উত্তর-পশ্চিমাঞ্চলীয় নয় দ্বীপ থেকে ২৬০ কিলোমিটার দূরে ছিলো ভূমিকম্পটির উৎপত্তিস্থল। যার গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৫৫১ কিলোমিটার।