News71.com
 International
 30 Sep 18, 05:15 AM
 300           
 0
 30 Sep 18, 05:15 AM

সিরিয়ায় রুশ বিমান হামলা ॥ নিহত ১২০ আইএস জঙ্গি

সিরিয়ায় রুশ বিমান হামলা ॥ নিহত ১২০ আইএস জঙ্গি

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় পূর্বে অবস্থিত আইএস অধিকৃত একটি শহরে শান্তি ফিরিয়ে আনার জন্য বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে করে ১২০ জন জঙ্গি নিহত হয়েছে বলে আজ রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। গতকাল শনিবার সিরিয়ার বিভিন্ন এলাকায় ওই অভিযান চালানো হয়। অভিযানে আইএস জঙ্গিদের অসংখ্য ঘাঁটি ধ্বংস করে দেয়া হয়েছে। রাশিয়া এই বিমান হামলার কথা স্বীকার করে জানিয়েছে, এ অভিযানে তিনজন শীর্ষ আইএস নেতার মৃত্যু হয়েছে। এদিকে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আর-রামিলান এলাকা আইএস মুক্ত করা হয়েছে। রাকার দক্ষিণে ওই অঞ্চলে ঘন জনবসতি থাকায় অভিযানে নানা সমস্যার সৃষ্টি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন