News71.com
 International
 29 Sep 18, 12:45 PM
 319           
 0
 29 Sep 18, 12:45 PM

সোমবার লাতিন আমেরিকা সফরে যাচ্ছেন কাতারের আমির তামিম

সোমবার লাতিন আমেরিকা সফরে যাচ্ছেন কাতারের আমির তামিম

আন্তর্জাতিক ডেস্কঃ লাতিন আমেরিকা সফরে যাবেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। আগামী সোমবার থেকে এই সফর শুরু করবেন তিনি। আজ শনিবার একথা জানিয়েছে কাতারের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা। গত বছর সৌদি আরব,মিসর,বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিরোধ শুরু হওয়ার পর থেকে নতুন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালাচ্ছ কাতার। কাতারের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থায় বলা হয়েছে,আমির ১ অক্টোবর ইকুয়েডর,পেরু, প্যারাগুয়ে ও আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি লাতিন আমেরিকান দেশে সফর করবেন। প্রসঙ্গত, বিশ্বের শীর্ষ প্রাকৃতিক তরল গ্যাস রপ্তানিকারক দেশ। দেশটির আর্জেন্টিনায় বিনিয়োগ রয়েছে ও সম্প্রতি তারা লাতিন আমেরিকান দেশগুলোতে তাদের ব্যবসা প্রসারিত করার চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন