News71.com
 International
 29 Sep 18, 12:42 PM
 289           
 0
 29 Sep 18, 12:42 PM

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে একটি সর্বাধুনিক এফ-৩৫বি জয়েন্ট স্ট্রাইক ফাইটার বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের মেরিন কোরের ঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির মেরিন সেনারা সাধারণত এ ধরনের বিমান ব্যবহার করে থাকেন। যুক্তরাষ্ট্রে সর্বাপেক্ষা উন্নত প্রযুক্তিতে তৈরি এফ-৩৫ স্টিলথ বিমান বিধ্বস্তের এটাই প্রথম কোনো ঘটনা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মার্কিন কর্মকর্তারা জানান, অত্যন্ত ব্যয়বহুল বিমানটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার সময় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। একে বড় ধরনের ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন