News71.com
 International
 29 Sep 18, 12:40 PM
 272           
 0
 29 Sep 18, 12:40 PM

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে নিহত ৪০৫

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে নিহত ৪০৫

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প ও পরবর্তীতে আঘাত হানা সুনামিতে প্রাণহানির সংখ্যা প্রায় ৪শ’ জনে পৌঁছেছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর থেকে দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরের কাছে ধারাবাহিক ভূমিকম্পের পর ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে জারি করা হয় সুনামি সর্তকতা। পরবর্তীতে ওই অঞ্চলে প্রায় সাড়ে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানে।

প্রাথমিক কোনো ধরনের প্রাণহানির খবর না মিললেও আজ শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে প্রাণহানির খবর আসতে থাকে। এতে সর্বশেষ ৪০৫ জনের প্রাণহানির খবর জানা যায়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি,প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাকৃতিক এ দুর্যোগে বহু মানুষ আহত হওয়ায় বেগ পেতে হচ্ছে হাসপাতালগুলোতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উপকূলবর্তী বিভিন্ন স্থাপনা সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়ে আছে এবং স্থানীয়রা ভয়ে ছোটাছুটি করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন