News71.com
 International
 29 Sep 18, 12:32 PM
 222           
 0
 29 Sep 18, 12:32 PM

জার্মানি সফরে গেলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

জার্মানি সফরে গেলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো জার্মানি সফরে গেছেন রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। এক রাষ্ট্রীয় সফরে তিনি গতকাল শুত্রুবার জার্মানির বার্লিন বিমানবন্দরে পৌঁছেন। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। অনেকেই এরদোয়ানের আগমনের প্রতিবাদে বিক্ষোভ করে। তারা এরদোয়ানের নীতির সমালোচনা করে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে। কুর্দি বিক্ষোভকারীরা এরদোয়ান ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ছবি পুড়িয়ে প্রতিবাদ করে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে মিটিং করার কথা রয়েছে। এরদোয়ানের সঙ্গে স্ত্রী এমিনি এরদোয়ান, তুরস্কের অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীসহ বেশ কয়েকজন সফরসঙ্গী রয়েছেন। জার্মানির সংবাদমাধ্যমে এরদোয়ানের আগমনের বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন