News71.com
 International
 29 Sep 18, 12:30 PM
 212           
 0
 29 Sep 18, 12:30 PM

ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় ৬ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় ৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছর পাঁচ মাসেরও বেশি সময় ধরে নিজ ভূমিতে ফেরার অধিকারের দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর গতকাল শুক্রবারও গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিন ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই শিশুসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিন আহত হয়েছে আরও ৫০৬ জন ফিলিস্তিনি। এ নিয়ে ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত মোট ১৮০ জন ফিলিস্তিনি নিহত হলেন। আহত হয়েছেন প্রায় ১৮ হাজার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন