News71.com
 International
 29 Sep 18, 08:11 AM
 379           
 0
 29 Sep 18, 08:11 AM

জাপানে আঘাত হেনেছে সামুদ্রিক ঝড় “ত্রামি”॥ ৪শত” ফ্লাইট বাতিল

জাপানে আঘাত হেনেছে সামুদ্রিক ঝড় “ত্রামি”॥ ৪শত” ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্কঃ একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে বৈরি সময় পার করছে জাপান। চলতি সেপ্টেম্বরের শুরুতে শক্তিশালী সামুদ্রিক ঝড় জেবি’র কবল থেকে রক্ষার মাস না পেরুতেই আবারো ঝড়ের মুখে পড়তে যাচ্ছে সূর্যোদয়ের দেশটি। ঝড়টি এরইমধ্যে ক্যাটাগরি-৩ শক্তি সঞ্চয় করেছে, যা সর্বোচ্চ ৫ পর্যন্ত শক্তি নিয়ে জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে পারে। বছরের ২৪তম সামুদ্রিক এই ঝড়ের প্রভাবে এরইমধ্যে বৃষ্টিপাত ও তীব্র বাতাসে বাতিল করা হয়েছে প্রায় চারশ ফ্লাইট। ভেঙে পড়েছে গাছপালা, দেয়াল। এতে ওকিনাওয়া শহরে ৫ জন আহতের খবরও মিলেছে। এছাড়া ঝড়ের প্রভাবে মিয়াকোজিমা দ্বীপের অন্তত ৩০টি শহর বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সামুদ্রিক ঝড় ত্রামি ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে বাতাস নিয়ে আজ শনিবার ওকিনাওয়ার উত্তরে আঘাত হানতে পারে। এরপর আগামীকাল রবিবার নাগাদ কাইশু ও হনশুর মূল ভূ-খণ্ডে আঘাত হানবে। জেবি যে পথে আঘাত হেনেছিলো ত্রামি’র গতিপথও একই বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদফতর। এদিকে ঝড়ের প্রস্তুতি হিসেবে গতকাল শুক্রবার কর্মকর্তারা জরুরি বৈঠক করে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে করণীয় নির্ধারণ করেছেন। সংগ্রহ করছেন বিভিন্ন স্থান থেকে আসা গুরুত্বপূর্ণ তথ্য। ঝড়ের গতিপথ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে লোকজনকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন