News71.com
 International
 29 Sep 18, 05:20 AM
 293           
 0
 29 Sep 18, 05:20 AM

ধূমকেতু থেকে ছবি-ভিডিও পাঠাল জাপানের হায়াবুসা-২ রাডার  

ধূমকেতু থেকে ছবি-ভিডিও পাঠাল জাপানের হায়াবুসা-২ রাডার   

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের হায়াবুসা-২ মহাকাশযান থেকে রিউগু নামের ধূমকেতুতে নামানো রোবট রোভার একটি ১৫ ফ্রেমের ভিডিওচিত্র ও কিছু ছবি পাঠিয়েছে। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) দাবি করেছে, এই প্রথমবারে মতো সৌরজগতের জন্মের বিষয়ে গবেষণা করতে কোনও ধূমকেতুতে রোবট পর্যবেক্ষক গেছে। গত জুন মাসে হায়াবুসা ধূমকেতু রিউগুর কাছে পৌঁছেছিল। তখন পৃথিবী থেকে তার দূরত্ব ছিল ২৮ কোটি কিলোমিটার। জানা গেছে, যাত্রা শুরুর প্রায় সাড়ে তিন বছর পর হায়াবুসা বিস্কুটের টিনের মতো দেখতে মিনারভা-২-১ রোভারগুলোকে রিউগুর পৃষ্ঠের ৬০ মিটার ওপরে নামিয়ে দিয়েছিল।

জাক্সার টুইটার বার্তার ভাষ্য, রোভার-১বি সফলভাবে রিউগুর ভিডিও পাঠাতে পেরেছে। ২৩ সেপ্টেম্বর ধারণ করা ভিডিওটি ১৫ ফ্রেমের। রোভারটি ধুমকেতুর ওপর দাঁড়িয়ে আছে। মিনারভা-২-১ রোভারগুলো রিউগুর পৃষ্ঠে ১৫ মিটার করে আগাতে পারে। আর এদের ভেসে থাকার ক্ষমতা প্রায় ১৫ মিনিট। আগামী মাসে স্পেস ক্র্যাফট হায়াবুসা-২ ধূমকেতুটির দিকে একটি দুই কেজি ওজনের তামার মিসাইল ছুঁড়বে, যাতে সেখান একটা গর্ত তৈরি হয়। সেই গর্ত থেকে প্রাচীন শিলার নমুনা সংগ্রহ করা হবে। এ কাজে মহাকাশযান হায়াবুসা-২ নিজেই রিউগুতে নামবে। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা মনে করেন, সংগৃহীত নমুনা থেকে পৃথিবীতে প্রাণের অস্তিত্বের বিষয়ে নতুন সূত্র পাওয়া যেতে পারে। হায়াবুসা তার অভিযান শুরু করেছিল ২০১৪ সালের ডিসেম্বর মাসে। অভিযান শেষ করে ২০২০ সালে সেটির পৃথিবীতে ফেরার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন