News71.com
 International
 29 Sep 18, 05:20 AM
 298           
 0
 29 Sep 18, 05:20 AM

নাইজেরিয়ায় বন্যায় ২০০ মানুষের প্রাণহানি

নাইজেরিয়ায় বন্যায় ২০০ মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ায় সাম্প্রতিক বন্যায় এখন পর্যন্ত দুইশ মানুষের প্রাণহানির তথ্য দিয়েছে সে দেশের জাতীয় জরুরী ব্যবস্থাপনা সংস্থা এনইএমএ। গতকাল শুত্রুবার নাইজার ও বেনুয়ে নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ার পর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দুইশ জনে ঠেকেছে। অব্যাহত ভারী বর্ষণের ফলে বন্যাকবলিত হয়ে পড়েছে নাইজেরিয়ার ১২ রাজ্য। সব মিলিয়ে ২০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন বলে এনইএমএ জানিয়েছে। বেশ কয়েকটি রাজ্যে জাতীয় দুর্যোগ অবস্থা ঘোষণা করা হয়েছে। গত মাস থেকে ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুত হয়েছে অন্তত দুই লাখ ৮৬ হাজার মানুষ। জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে তিন হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৭ জনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন