
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অত্যাধুনিক এফ-৩৫বি জঙ্গিবিমান প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস ও তিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, আজ শুত্রুবার প্রথম বিমান হামলা চালিয়েছে এই অত্যাধুনিক জঙ্গি বিমানটি। আফগানিস্তানে তালেবান লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। মার্কিন মেরিনও এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ভূমি থেকে হুমকি নিশ্চিহ্ন করার সমর্থনে বিমান হামলায় অংশ নেয় এফ-৩৫বি। সেনা কমান্ডারের নির্দেশ সফল হামলা চালায়। অস্ত্রের ইতিহাসে এফ-৩৫ জঙ্গি বিমানকে সবচেয়ে ব্যয়বহুল বলে মনে করা হয়। যুদ্ধের উপযুক্ত করে গড়ে তুলতে বেশ কয়েকবার অভিযানে নামানো পিছিয়ে দেওয়া হয়েছিল।সামরিক অ্যাভিয়েশনের ভবিষ্যৎ বলে মনে করা হচ্ছে এই যুদ্ধবিমানকে। বিমানটি প্রস্তুত করেছে মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। এফ-৩৫ বিমানটি হেলিকপ্টারের মতো অবতরণ করতে পারে। অন্যান্য যুদ্ধবিমানের মতো স্বল্প স্থানেও বিমানটি উড্ডয়ন করতে পারে। বিমানটিকে 'অদৃশ্য' বলে বেশ কয়েকবার আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিমানটিতে রাডারকে এড়িয়ে যাওয়ার মতো বেশ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে কিন্তু তা একেবারে অদৃশ্য নয়।