News71.com
 International
 28 Sep 18, 12:17 PM
 256           
 0
 28 Sep 18, 12:17 PM

পাপুয়া নিউ গিনিতে রানওয়ের পাশের জলাশয়ে যাত্রীবাহী বিমান

পাপুয়া নিউ গিনিতে রানওয়ের পাশের জলাশয়ে যাত্রীবাহী বিমান

আন্তর্জাতিক ডেস্কঃ পাপুয়া নিউ গিনিতে রানওয়ে পার হয়ে একটি হ্রদে অবতরণ করেছে এক যাত্রীবাহী বিমান। দেশটির মাইক্রোনেশিার চাক আন্তর্জাতকি বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানে থাকা কেউই গুরুতর আহত হননি। বিমানে ৩৫ জন যাত্রী ও ১২ জন কর্মী ছিলেন। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও নিশ্চিত নয়। খুব শিগগিরই এই বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। চাক বিমানবন্দরের ম্যানেজার জিমি এমিলো বলেন, রানওয়েতে থেকে ১৬০ গজ দূরে একটি হ্রদে পতিত হয় বিমানটি। কি কারণে এমনটা হয়েছে জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, আগামীকালই তদন্ত শুরু হতে পারে। বিমানে থাকা সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা কেউই গুরুতর আহত হননি। বিমানটি রাজধানী পোর্ট মোরেসবি থেকে ফনপেই যাচ্ছিলো। যাওয়ার সময় মাইক্রোনেসিয়ার ওয়েনো দ্বীপে থামার কথা ছিলো বিমানটির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন