
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্পের জেরে জাপানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক পাঁচ। ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। আজ শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের কেন্দ্রস্থল সুলাওয়েসি দ্বীপ। কিছুক্ষণের মধ্যেই সুনামি সতর্কতা জারি করে উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয় বাসিন্দাদের। আবহাওয়াবিদরা প্রথমে জানিয়েছিলেন, কম্পনের মাত্রা সাত দশমিক সাত। তবে পরে জানানো হয়, রিখটার স্কেলে সেটা সাত দশমিক পাঁচ তীব্রতার কম্পন ধরা পড়েছে। ইন্দোনেশিয়ার পাশাপাশি জাপানেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা।