News71.com
 International
 28 Sep 18, 05:30 AM
 287           
 0
 28 Sep 18, 05:30 AM

জাতিসংঘে বাংলাদেশের ডিজিটালাইজেশন চিত্র তুলে ধরলেন সজীব ওয়াজেদ জয়  

জাতিসংঘে বাংলাদেশের ডিজিটালাইজেশন চিত্র তুলে ধরলেন সজীব ওয়াজেদ জয়   

আন্তর্জাতিক ডেস্কঃ ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ক এস্তোনিয়া-ইউএনডিপি প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত এক আলোচনায় বাংলাদেশের ডিজিটালাইজেশন কর্মসূচির পটভূমি তুলে ধরেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। জাতিসংঘের সদর দপ্তরের ৮ নম্বর কক্ষে লাঞ্চ অব এস্তোনিয়া-ইউএনডিপি কোঅপারেশন : ডিজিটাল ট্রান্সফরমেশন এজ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্যাথওয়ে শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ডিজিটালাইজেশন চিত্র তুলে ধরে জয় বলেন, ২০০১ সালে মাত্র ৫ থেকে ৬টি সরকারি অফিসে ডিজিটাল টেকনোলজি চালু করা হয়েছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি অন্তর্ভুক্ত করে। ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে ডিজিটাল বিপ্লব শুরু হয়।

সজীব ওয়াজেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের শুরুতে সরকার চারটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে। এগুলো হচ্ছে : সরকারি অফিস ডিজিটালাইজেশন, বিল্ডিং ফ্যাসিলিটিস, মানব সম্পদ সৃষ্টি এবং আইটি শিল্প প্রতিষ্ঠা। তিনি বলেন, ইউনিয়ন তথ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ডিজিটাল সেবাকে গ্রাম পর্যায়ে নিয়ে গিয়েছি। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এস্তোনিয়ার প্রেসিডেন্ট কেরস্তি কালিজুলাইদ এবং ইউএনডিপি প্রশাসক অচিম স্টেইনার প্রকল্পের সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. নজরুল ইসলাম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন