News71.com
 International
 28 Sep 18, 05:20 AM
 181           
 0
 28 Sep 18, 05:20 AM

আফগানে প্রেসিডেন্টের ৩০০মিটারের মধ্যেই রকেট হামলা

আফগানে প্রেসিডেন্টের ৩০০মিটারের মধ্যেই রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সফরের সময়ে দেশটির গজনি শহরে বেশ কয়েকটি রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এ হামলায় প্রেসিডেন্টের সঙ্গে থাকা কেউ হতাহত হয়নি। গজনি প্রদেশের পুলিশ কর্মকর্তা আহমাদ খান সিরাত বলেছেন,গভর্নরের বাসভবনে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট ঘানির বৈঠকস্থলের ৩০০ মিটারের মধ্যেই দুটি রকেট হামলার ঘটনা ঘটে। সে সময়ে বৈঠক চলছিল। তৃতীয় রকেটটি আরেকটু দূরে আঘাত হানে বলেও জানান তিনি। গত মাসে গজনিতে তালেবান যোদ্ধাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক যুদ্ধ হয়। তালেবান যোদ্ধারা শহরটিতে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাঁচদিনের লড়াইয়ে দুইশোরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়। রাস্তায় তালেবান ও আফগান যোদ্ধাদের লড়াইয়ের কারণে শহরে আটকা পড়ে হাজার হাজার বাসিন্দা। যুদ্ধে আফগান নিরাপত্তা বাহিনীর প্রায় একশো সদস্য নিহত হয়। পরে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় শহরটির দখল ফিরে পায় আফগান কর্তৃপক্ষ। গজনির বর্তমান অবস্থা দেখতে স্ত্রীকে সঙ্গে নিয়ে সফরে যান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শহরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সেখানে গেছেন বলে ধারনা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন