
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশের লাপু-লাপু নগরীতে পুলিশ অভিযানে সন্দেহভাজন সাত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ একথা জানিয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর একটি গ্রামে গতকাল বুধবার বিকেলে পুলিশের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। গ্রামটিতে অবৈধভাবে সুরঙ্গ খোঁড়া হচ্ছিল। পুলিশ আরও জানায়, সেখানে পুলিশ ও সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে ওই সাতজন নিহত হয়। তারা আরো জানায়, সেখান থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কতগুলো হ্যান্ডগান ও মাদক ভর্তি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে।