News71.com
 International
 27 Sep 18, 07:36 AM
 193           
 0
 27 Sep 18, 07:36 AM

মার্কিন অভিনেতা বিল কসবি যৌন হেনস্তার দায়ে ১০ বছরের কারাদণ্ড  

মার্কিন অভিনেতা বিল কসবি যৌন হেনস্তার দায়ে ১০ বছরের কারাদণ্ড   

আন্তর্জাতিক ডেস্কঃ যৌন হেনস্তার দায়ে যুক্তরাষ্ট্রের ৮১ বছর বয়সী কমেডিয়ান বিল কসবিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে পেনসিলভানিয়ার আদালত। বিচারক কসবিকে সহিংস যৌন শিকারি হিসেবেও শ্রেণিভুক্ত করেছেন ফলে তাকে বাকি জীবনভর কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে যেতে হবে এবং যৌন অপরাধীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হবে। আদালত তাকে কিছু বলার থাকলে বলতে পারেন এমন প্রস্তাব দিলেও কসবি তাতে রাজি হননি।

কসবির একসময়ের বন্ধু টেম্পল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রশাসক আন্দ্রে কনস্ট্যান্ডকে মাদকদ্রব্য সেবন করানো ও যৌন হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ার পর এপ্রিলে যৌন হেনস্তার তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হন কসবি। ২০০৪ সালে কসবির ফিলাডেলফিয়ার বাড়িতে যৌন হেনস্তার ওই ঘটনাগুলো ঘটেছিল। আদালতের রায় অনুযায়ী,কসবি অবশ্যই ৩ বছর পেনসিলভানিয়ার কারাগারে থাকতে হবে, তারপর কসবি জামিনে মুক্তি পাওয়ার যোগ্য হয়ে উঠবেন। তা সত্ত্বেও তাকে দশ বছর কারাবাস করতে হতে পারে। আদালতের এই রায়ের বিরুদ্ধে কসবির আইনজীবীরা আপিল করবেন বলে জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন