News71.com
 International
 27 Sep 18, 05:12 AM
 205           
 0
 27 Sep 18, 05:12 AM

মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন॥ট্রাম্প

মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন॥ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, আগামী নভেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন। তারা চায় না রিপাবলিকান দল এই নির্বাচনে জয় লাভ করুক। কারণ আমরা দেশটির অন্যায্য বাণিজ্য নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি ।গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। আগামী ৬ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে সভাপতিত্ব করেন। এই প্রথম তিনি এই ধরনের বৈঠকে সভাপতিত্ব করলেন। এদিকে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ওই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না এবং এই ধরনের অন্যায্য দাবিও আমলে নিচ্ছি না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন