
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নিষেধাজ্ঞার জেরে ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দিচ্ছে ভারত। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো নভেম্বরের জন্য কোন কার্যাদেশ দেয়নি। চলতি বছরের সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দেয়,নভেম্বরের ৪ তারিখের পর থেকে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে যে কোন দেশকে। এরই মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপান মার্কিন হুমকির মুখে ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে। ভারতও সেই পথে হাঁটলো। তবে চীন ইরান নিয়ে কোন নীতি নেয় তা এখনও স্পষ্ট। চীন এশিয়া ও বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক এবং ইরানি তেলের সবচেয়ে বড় গ্রাহক।