News71.com
 International
 26 Sep 18, 05:13 PM
 158           
 0
 26 Sep 18, 05:13 PM

মালিতে আকস্মিক বন্দুক হামলায় নিহত ১৫

মালিতে আকস্মিক বন্দুক হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ বিদ্রোহীদের হামলায় দক্ষিণ আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে তুয়ারেগ জাতিগোষ্ঠীর অন্তত ১৫ জন নিহত হয়েছে। আজ বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় একটি গ্রামে আদিবাসী এক যুবক বন্দুক হামলা চালালে এ নিহতের ঘটনা ঘটে। তুয়ারেগ ও ফুলানি গোষ্ঠীর মধ্যে মূলত জমি ও পানি নিয়ে বিবাদে সাম্প্রতিক বছরগুলোয় মালিতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ফুলানি নেতাদের সমর্থক ও তুয়ারেগ সম্প্রদায়ের মধ্যে সংঘাতে অনেক বেসামরিক মানুষ নিহত হয়। দেশটির উত্তরাঞ্চল ভয়াবহ নিরাপত্তা ঝুকির মুখে রয়েছে। মাঝে মাঝেই এখানে বিদ্রোহীদের হামলা এখানে নিত্তনৈমিত্তিক ঘটনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন