News71.com
 International
 26 Sep 18, 05:13 PM
 184           
 0
 26 Sep 18, 05:13 PM

বসবাসের উপযোগী হিসেবে ভারতে শীর্ষ অবস্থানে অন্ধ্রপ্রদেশ

বসবাসের উপযোগী হিসেবে ভারতে শীর্ষ অবস্থানে অন্ধ্রপ্রদেশ

আন্তর্জাতিক ডেস্কঃ জীবনমান উন্নয়ন বা বসবাসের উপযোগী হিসেবে ভারতে অন্যান্য রাজ্যকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে গেছে দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলের অন্ধ্রপ্রদেশ। দেশটির অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশনের (এএমআরইউটি) সহজ জীবনযাপনের জরিপে এ পর্যটন রাজ্যটি এগিয়ে আসে। গতকাল মঙ্গলবার ভারত সরকারের কেন্দ্রীয় হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, সহজ জীবনযাপনে এবার অন্ধ্রপ্রদেশ সবচেয়ে শীর্ষে। এরপরে অবস্থান করছে যাথাক্রমে অডিশা ও মধ্যপ্রদেশ।

জীবনযাপন উপযোগী এমন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, এ জরিপ নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় প্রতিটি শহরকে উদ্বুদ্ধ করছে। সবাই চেষ্টা করছে সঠিক পরিকল্পনায় চলার। আর এতে শহরগুলোর মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এসময় এএমআরইউটির আওতায় এবার ওই তিনটি রাজ্যকে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন মন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ২০১৫ সালে নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে জীবনযাত্রার মান উন্নত করতে এ জরিপ উদ্যোগ হাতে নেন। এতে নগরের ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ এবং অন্যান্য অবকাঠামোকেও গুরুত্ব দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন