News71.com
 International
 26 Sep 18, 05:38 AM
 188           
 0
 26 Sep 18, 05:38 AM

দেশে মিত্র না পেয়ে বাইরের দিকে তাকিয়ে আছে কংগ্রেস॥ প্রধানমন্ত্রী মোদী  

দেশে মিত্র না পেয়ে বাইরের দিকে তাকিয়ে আছে কংগ্রেস॥ প্রধানমন্ত্রী মোদী   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,দেশে কোনো মিত্র না পেয়ে বাইরের দিকে তাকিয়ে আছে কংগ্রেস। তিনি বলেন,বিদেশিরা কী প্রধানমন্ত্রী পদে বসিয়ে দিতে পারবে? ফ্রান্সের সঙ্গে রাফালে অস্ত্র চুক্তি নিয়ে বিতর্কের মধ্যেই কংগ্রেসের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি গতকাল মঙ্গলবার মধ্যপ্রদেশে এক নির্বাচনী প্রচারণায় কংগ্রেস ও এর প্রেসিডেন্ট রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন,ক্ষমতা হারানোর পর বিরোধী দল কংগ্রেস মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।

প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, তিনি দেশে মিত্র গড়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এখন বিদেশি মিত্র খুঁজছেন। কিন্তু বিদেশিরা তো আর তাকে প্রধানমন্ত্রী পদে বসিয়ে দিতে পারবে না। প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের একটি টুইটের উদ্ধৃতি দেন। ওই টুইটে রেহমান মালিক বলেছিলেন,রাফালে চুক্তি নিয়ে যদি ঠিকমতো খেলতে পারেন তাহলে ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী মোদী আরো বলেন,কংগ্রেস এখন এতটা বেসামাল হয়ে গেছে যে,তারা ছোট ছোট দলের কাছে যাচ্ছে মিত্র গড়ার জন্য। তারা সমর্থন আদায়ের জন্য ভিক্ষা করছে। কিন্তু তারা যদি মিত্রও গড়ে তোলেন তাতে সফলতা আসবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন