News71.com
 International
 26 Sep 18, 05:37 AM
 203           
 0
 26 Sep 18, 05:37 AM

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি নয় চীন  

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসতে রাজি নয় চীন   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো আলোচনায় যাবে না চীন। গতকাল দেশটির সরকার জানিয়েছে,কোনো কিছু নিয়ে সমঝোতা করতে হলে পারস্পারিক শ্রদ্ধা থাকতে হবে, কারো গলায় ছুরি বসিয়ে আলোচনায় বসানো যাবে না। গত সোমবার থেকে চীনা পণ্যে ২০০ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। বিপরীতে চীন মার্কিন পণ্যে ৬০ বিলিয়ন ডলারের শুল্ক কার্যকর করেছে।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনা উপ বাণিজ্যমন্ত্রী ওয়াং শৌয়েন বলেন,যুক্তরাষ্ট্র বড় ধরনের শুল্ক কার্যকর করেছে। এর মধ্যে কিভাবে সমঝোতা করা যায়? কারো গলায় ছুরি বসালে সেখানে সমঝোতা হয় না। সবাই সবাইকে শ্রদ্ধা করতে হবে। সমপ্রতি যুক্তরাষ্ট্রে বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে বেইজিং। মার্কিন বাণিজ্যমন্ত্রী স্টিভ মনুচিন চীনা প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যে আরো ২৬৭ বিলিয়ন ডলারের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। গত আগষ্টে ওয়াশিংটন সফরে ওয়াং মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করলেও কোনো ফল হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন