News71.com
 International
 26 Sep 18, 05:36 AM
 198           
 0
 26 Sep 18, 05:36 AM

ইরানই রুশ সামরিক বিমানকে বিধ্বস্ত করেছে ।। মার্কিন যুক্তরাষ্ট্র

ইরানই রুশ সামরিক বিমানকে বিধ্বস্ত করেছে ।। মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় ইসরায়েল ইরানকে দায়ী করেছে আগেই। এবার সে দাবিকে নতুন করে তুলে ধরল যুক্তরাষ্ট্র। রাশিয়া অবশ্য এ বিমান বিধ্বস্তের ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে। যদিও ঘটনাটি সিরিয়ার আকাশসীমায় ঘটেছে । মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানের বিরুদ্ধে গত সোমবার এ অভিযোগ উত্থাপন করেন। পাশাপাশি তিনি সিরিয়া ও লেবাননে হামলার দায়ও ইরানের বলে দাবি করেন। ইরান অবশ্য বিমান বিধ্বস্তের ঘটনায় মার্কিন দাবিকে উড়িয়ে দিয়েছে। ইরানের দাবি, ইসরাইলের অপকর্মের দোষ এখন ইরানের কাঁধে চাপানোর চেষ্টা করছে ওয়াশিংটন। ইরান বলছে, তাদের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত খুঁজছে যুক্তরাষ্ট্র ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন