News71.com
 International
 25 Sep 18, 08:31 AM
 173           
 0
 25 Sep 18, 08:31 AM

মানবিক সেবা দিতে চীনা ভ্রাম্যমাণ হাসপাতাল ভেনিজুয়েলায়

মানবিক সেবা দিতে চীনা ভ্রাম্যমাণ হাসপাতাল ভেনিজুয়েলায়

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের একটি ভ্রাম্যমাণ হাসপাতাল পৌঁছেছে ভেনিজুয়েলায়। হাসপাতালটি একটি জাহাজের ভেতরে নির্মিত। হাসপাতালটিতে বিনামূল্যে সেবা দেয়া হবে ভেনিজুয়েলার রোগীদের। ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ লা গুয়াইরা বন্দরে চীনা জাহাজটিকে স্বাগত জানান। গত সপ্তাহে চীন সফরের সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে চীনা কর্তৃপক্ষের এই ভাসমান হাসপাতালের ব্যাপারে আলোচনা হয়। মাদুরোর সফরের সময় সিদ্ধান্ত হয় ভেনিজুয়েলা আরো অধিক পরিমাণ তেল রপ্তানি করবে চীনে। তেল রপ্তানি থেকে সবচেয়ে বেশি আয় করে ভেনিজুয়েলা। আর্থিক সংকটের কারণে ভেনিজুয়েলায় চিকিত্সা সেবা ও খাবারের তীব্র অভাব দেখা দিয়েছে। সরকার বিরোধীরা বলেছে চীনা ভাসমান হাসপাতালের উপস্থিতি প্রমাণ করে সেখানে কতটা মানবিক সংকট বিরাজ করছে। বন্ধুত্বের এই নিদর্শনের জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে লোপেজ। তিনি বলেছেন এর মাধ্যমে দুই দেশই উপকৃত হবে,একেই বলে সত্যিকারের কূটনীতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন