
আন্তর্জাতিক ডেস্কঃ গত সপ্তাহে রুশ আইএল-২০ প্লেন নিখোঁজের জন্য ইসরাইলকে দায়ী করে তাদের প্রতিহত করতে সিরিয়ায় এস-৩০০ অ্যান্টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে রাশিয়া। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে যে, সিরিয়ায় রুশ বাহিনীর নিরাপত্তা বৃদ্ধির জন্য দুই সপ্তাহের মধ্যে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হবে। গতকাল সোমবার সিরিয়ার লাতাকিয়া প্রদেশে চারটি ইসরায়েলি এফ-১৬ জঙ্গিবিমান হামলার পর থেকে রাডার কন্ট্রোলে খোঁজ মিলছে না রুশ সামরিক প্লেনটির। সিরিয়ার ওই এলাকায় রাশিয়ার একটি বিমানঘাঁটিতে ফিরছিল ওই প্লেন। জানা গেছে, লাতাকিয়া প্রদেশের বিভিন্ন স্থাপনাতে হামলা চালানোর সময় ফ্লাইট কন্ট্রোল সিস্টেম থেকে রুশ আইএল-২০ প্লেন হারিয়ে যায়। আর এজন্য ইসরাইলকে দায়ী করে রূশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইসরাইলি জঙ্গিবিমানগুলো ইচ্ছে করে এলাকাটিতে চলাচল করা অন্যান্য এয়ারক্রাফ্টকে ধ্বংসের দিকে টেলে দিয়েছে। কেননা, ঠিক ওই সময়ই রুশ এয়ার কন্ট্রোল রাডার সিস্টেম এ এলাকায় চারটি রকেট শনাক্ত করতে পেরেছিল।
গতকাল সোমবার রুশ আইএল-২০ সামরিক প্লেন নিখোঁজের জন্য ইসরাইলকে দায়ী করে রাশিয়া। তাই তাদের এমন প্রতিক্রিয়া মোকাবেলা করবে রাশিয়া। আর এজন্য দুই সপ্তাহের মধ্যে সিরিয়ায় এস-৩০০ অ্যান্টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে মস্কো। তিনি বলেন, বিমান প্রতিরক্ষার জন্য সিরিয়ার সশস্ত্র বাহিনীর কাছে উন্নত এস-৩০০ অ্যান্টি ক্ষেপণাস্ত্র দেবো আমরা। যা ২৫০ কিলোমিটারেরও বেশি বায়ু হুমকি আটকাতে সক্ষম। সেইসঙ্গে এ ব্যবস্থা একযোগে কয়েকটি বিমান হামলা মোকাবেলা করতে শক্তি রাখে।