News71.com
 International
 25 Sep 18, 04:57 AM
 158           
 0
 25 Sep 18, 04:57 AM

থাইল্যান্ডে ডেঙ্গুর প্রকোপ॥ ৭১ জনের মৃত্যু  

থাইল্যান্ডে ডেঙ্গুর প্রকোপ॥ ৭১ জনের মৃত্যু   

আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডে ডেঙ্গু মহামারিতে ৭১ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছর জানুয়ারি থেকে দেশটির ২৭টি অঞ্চলের ৫৭ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। ২০১৭ সাল থেকে একই সময়সীমায় প্রায় দ্বিগুণ মানুষ ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

মূলত এডিস নামক এক মশা এই জীবাণু বহন করে। প্রাথমিক পর্যায়ে এই রোগ সম্পূর্ণ নিরাময় যোগ্য। কিন্তু চিকিৎসার অভাবে এই রোগে মৃত্যু হওয়ার আশঙ্কা থাকে বিশেষ করে শিশুদের।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডেঙ্গু এখন দ্রুততম গতিতে ছড়িয়ে পড়ছে। বিশ্বের ১০০ টি দেশের ৩৯ কোটিরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত। সাধারণ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এই রোগের প্রকোপ বেশি থাকে। অতিরিক্ত গরম ও কম বৃষ্টিপাতে এর উপদ্রব বাড়তে পারে বলে ধারণা বিজ্ঞানীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন