News71.com
 International
 24 Sep 18, 11:44 AM
 220           
 0
 24 Sep 18, 11:44 AM

জার্মানির সঙ্গে অর্থনৈতিক-রাজনৈতিক সম্পর্কের উন্নয়ন চান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

জার্মানির সঙ্গে অর্থনৈতিক-রাজনৈতিক সম্পর্কের উন্নয়ন চান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তিনি এই মাসের শেষে জার্মানি সফরে দেশটির সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ও তুর্কি মুদ্রা লিরার দাম কমে যাওয়ার পর থেকে দেশটি ইউরোপের সঙ্গে বিবাদমান সম্পর্কের উন্নয়ন করতে চাচ্ছে। আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর জার্মানি সফরের আগে এরদোয়ান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন। যুক্তরাষ্ট্র সফরের আগে গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, আমার জার্মানি সফরে সাম্প্রতিক বছরগুলোতে আমাদের রাজনৈতিক সম্পর্কের অভিজ্ঞতা সম্পূর্ণ ফেলে দেওয়াই হবে আমাদের প্রধান এজেন্ডা। তিনি আরও বলেন, পারস্পারিক লাভের ভিত্তিতে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আবারও চালু করার জন্য এটা একটা পদক্ষেপ হবে। ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর কয়েকজন জার্মান নাগরিকসহ হাজার হাজার মানুষকে বন্দি করার পর থেকে জার্মানি ও তুরস্কের মধ্যকার সম্পর্কের অবনতি হতে থাকে। তবে একজন জার্মান-তুর্কি সাংবাদিককে মুক্তি দেওয়া ও আরেকজন জার্মান নাগরিককে দেশত্যাগ করার অনুমতি দেওয়ার পর অবস্থার সামান্য উন্নতি হয়।

জার্মানিতে প্রায় ৩০ লাখ তুর্কি ইহুদি বাস করেন যা বিশ্বে সবচেয়ে বেশি। তাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্ব রয়েছে। জার্মান কর্মকর্তারা মনে করেন, তুরস্কে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকার পরও তাদের সম্পর্কের উন্নতি করা ছাড়া কোনও পথ নেই। শুক্রবার তুর্কি অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জার্মান অর্থমন্ত্রী ওলাফ শলৎস বলেন, জার্মান চ্যান্সেলন অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠককালে এরদোয়ানের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা চাওয়া হবে না। এই বছর তুর্কি মুদ্রা লিরার দাম ৪০ শতাংশ কমে যাওয়ায় মুদ্রানীতির ওপর এরদোয়ানের নিয়ন্ত্রণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এরপর তুরস্ক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরুর অভিযোগ করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সফরে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন