News71.com
 International
 24 Sep 18, 07:21 AM
 242           
 0
 24 Sep 18, 07:21 AM

সিরিয়ার রুশ বিমান বিধ্বস্ত।।ইসরাইলকে দায়ী করেছে রাশিয়া

সিরিয়ার রুশ বিমান বিধ্বস্ত।।ইসরাইলকে দায়ী করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার আকাশসীমায় রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর রাশিয়া বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং এ ঘটনার জন্য ইসরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে। ইসরায়েলকে ওই ঘটনার জন্য দায়ী করেছে রাশিয়া। তবে ইসরায়েল দাবি করেছে এ ঘটনার জন্য তারা নয়, ইরান দায়ী। যদিও গতকাল রবিবার বিষয়টি নিয় ইরানও দায়িত্ব অস্বীকার করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আবারও ইসরায়েলকে দায়ী করা হয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার মেজর জেনারেল আইগর কোনাশেনকভ বলেন,আমরা মনে করি ইসরায়েল এ ঘটনার জন্য দায়ী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের অভিযোগ, ইসরাইলি জঙ্গিবিমানগুলো ইচ্ছা করে ওই এলাকায় চলাচল করা অন্যান্য উড়োজাহাজের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছিল। এ সময় ইসরায়েলি চারটি জঙ্গিবিমান সিরিয়ায় হামলা চালায় বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার দাবি, ইসরায়েলি বিমানের পাইলটরা রাশিয়ার উড়োজাহাজটিকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। এতে মিসাইলের আঘাতে রাশিয়ায় বিমানটি বিধ্বস্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন