News71.com
 International
 24 Sep 18, 07:20 AM
 218           
 0
 24 Sep 18, 07:20 AM

রাফালে চুক্তি বিতর্কে ফ্রান্স ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলতে পারে।

রাফালে চুক্তি বিতর্কে ফ্রান্স ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক ডেস্কঃ রাফালে চুক্তি নিয়ে বিতর্ক ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলতে পারে আশংকা করছে ফ্রান্স। রেডিও জে নামের একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে ফ্রান্সের জুনিয়র ফরেন মিনিস্টার জ্যঁ ব্যাপ্টিস্টি লিমোয়েনে এই কথা বলেন। সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের মধ্যে এই কথা বলেন লিমোয়েন।

তিনি আরও বলেন,একজন অফিসে নেই। কিন্তু ভারতে গিয়ে তিনি একটি মন্তব্য করেছেন যা দুই দেশের কৌশলগত সম্পর্কে প্রভাব ফেলতে পারে। বিদেশে গিয়ে এই ধরনের মন্তব্য করা ঠিক নয়। সমপ্রতি ভারত সফরে এসে ওঁলাদ বলেন,রাফালে যুদ্ধবিমান কেনার অঙ্গ হিসেবে নির্মাতা সংস্থা দাসল্ট অ্যাভিয়েশনের ভারতীয় সহযোগী হিসেবে অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সের নাম প্রস্তাব করেছিল ভারত সরকারই। এ বিষয়ে ফরাসি সরকার বা দাসল্ট অ্যাভিয়েশনের কোনো পছন্দ অপছন্দ ছিল না। এ নিয়ে দুর্নীতির অভিযোগ এনে ভারতের প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগের দাবিও উঠেছে বিরোধীদের পক্ষ থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন