News71.com
 International
 24 Sep 18, 05:58 AM
 198           
 0
 24 Sep 18, 05:58 AM

দক্ষিণ আফ্রিকায় একই পরিবারের ৩ বাংলাদেশি সদস্য খুন

দক্ষিণ আফ্রিকায় একই পরিবারের ৩ বাংলাদেশি সদস্য খুন

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার কপিনবাবা এলাকায় বাংলাদেশি একই পরিবারের ৩ জনকে খুন করা হয়েছে। গতকাল রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন আফ্রিকান বাংলাদেশি পরিবারটির ওপর অতর্কিত হামলা চালায়। খুন হওয়া বাংলাদেশিরা হলেন- মো. ইউনুস, তার স্ত্রী ও মেয়ে। জানা গেছে, ইউনুস তার আফ্রিকান স্ত্রী ও তার মেয়েকে নিয়ে ওই কপিনবাবা এলাকায় বসবাস করতো।

গতকাল রাতে আফ্রিকান কালারা ওই পরিবারের সবাইকে ছুরিকাঘাত করে হত্যা করে।ইউনুসের হাত-পায়ের রগ কেটে তারা মৃত্যু নিশ্চিত করে। নিহত ইউনুসের বাড়ি নারায়ণগঞ্জ সদরের আলিরটেক ইউনিয়নে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন