
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি চালু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির ৫০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে আজ রবিবার এই কর্মসূচি চালু করেন মোদি। এই পদক্ষেপ আগামী বছরের জাতীয় নির্বাচনে তার জয়লাভের সুযোগ বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। “মোদিকেয়ার” নামে এই কর্মসূচির আওতায় ভারতের ১০ কোটি পরিবার অর্থাৎ প্রায় ৫০ কোটি দরিদ্র মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হবে। এই কর্মসূচির আওতায় এসব মানুষের মারাত্মক রোগের চিকিৎসার জন্য বছরে ৫ লাখ রূপি করে বরাদ্দ দেওয়া হবে। হাসপাতাল ও চিকিৎসক সংকটে থাকা ভারতের স্বাস্থ্য খাতের সংস্কার প্রচেষ্টার মধ্যে সর্বশেষ এই উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী মোদি। তার সরকার সাম্প্রতিক বছরগুলোতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মূল্য বেঁধে দেওয়াসহ স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়িয়েছে। তবে সমালোচকরা বলছেন, পর্যাপ্ত তহবিল ছাড়াই রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য তাড়াহুড়ো করে এই কর্মসূচি শুরু করা হয়েছে।
ভারত তাদের জিডিপির মাত্র এক শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করে থাকে যা বিশ্বে সবচেয়ে কম। স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমান করেছে, এমন বরাদ্দ বিপর্যয়ক খরচ বাড়াবে। এতে দেশটির ৭ শতাংশ জনগণ প্রতিবছর দরিদ্র পতিত হবে। ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ঝাড়খান্ডের রাজধানী রাঁচি থেকে এই দেশব্যাপী এই কমসূচির উদ্বোধনকালে মোদি বলেন, এটা বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি। এটা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সম্মিলিত জনসংখ্যার চেয়েও বেশি মানুষ এর সুবিধা পাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই কর্মসূচির জন্য আলাদা কোনও নিবন্ধনের দরকার নেই। জনগণ অনলাইনেই জানতে পারবেন তারা এই কর্মসূচির যোগ্য কিনা। ভারত সরকারের নীতি নির্ধারণী থিংক ট্যাঙ্ক নীতি আয়োগের জ্যেষ্ঠ কর্মকর্তা ভিনোদ কে পাল গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সরকারি হাসপাতালের পাশাপাশি কয়েকশ বেসরকারি হাসপাতালেও এই স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। তিনি বলেন, ভারতের স্বাস্থ্য ব্যবস্থা কখনওই এমন হবে না। এটা একটা টার্নিং পয়েন্ট। বেসরকারি হাসপাতাল ও ওষুধ কোম্পানিগুলোও সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এ পদক্ষেপ তাদের ব্যবসাকে আরও বাড়াবে বলে আশা করছে তারা। ভারতের অ্যাপোলো হাসপাতাল এন্টারপ্রাইজের চেয়ারম্যান প্রতাপ রেড্ডি এই পরিকল্পনাকে গেম চেঞ্জার বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী মোদির এই স্বাস্থ্য কর্মসূচি প্রাথমিকভাবে ভারতের ২৭টি রাজ্যে চালু করা হবে। কেন্দ্রীয় সরকার এই খরচের ৬০ শতাংশ বহন করবে আর ৪০ শতাংশ বহন করবে রাজ্য সরকার।