News71.com
 International
 23 Sep 18, 06:31 AM
 276           
 0
 23 Sep 18, 06:31 AM

নাইজেরিয়ায় প্রাণঘাতী কলেরা॥ ৯৭ জনের মৃত্যু

নাইজেরিয়ায় প্রাণঘাতী কলেরা॥ ৯৭ জনের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী কলেরা সংক্রমণ। জাতিসংঘ বলছে, শুধু গত দুই সপ্তাহেই দেশটির উত্তর পূর্বাঞ্চলে এ রোগে আক্রান্ত হয়ে প্রায় শখানেক মানুষের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, তারা নাইজেরিয়ার ইয়োব এবং বর্নো রাজ্যে তিন হাজার ১২৬টি কলেরা সংক্রমণের রেকর্ড লিপিবদ্ধ করেছেন। এরমধ্যে ৯৭ জনের মৃত্যু হয়েছে। দুই সপ্তাহ আগে বর্নো রাজ্যে এই কলেরা সংক্রমণের খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


এর আগে বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার লেক শাদ এলাকায় ২০১৮ সালে ৫০০-এরও বেশি মানুষ কলেরা আক্রান্ত হয়ে মারা গেছেন। গত চার বছরের মধ্যে এটাই অঞ্চলটিতে কলেরার সবচেয়ে বড় সংক্রমণ। উল্লেখ্য, কলেরার সময় মতো চিকিৎসা না করা হলে ডায়রিয়া, পেট ব্যথা ও পেট ফাঁপার পাশাপাশি বমি হতে পারে। প্রধানত দূষিত খাবার ও পানিই এই রোগের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দুর্বল স্যানিটেশন ব্যবস্থার গরিব দেশগুলোতে প্রতি বছর ২১ হাজার থেকে এক লাখ ৪৩ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন