News71.com
 International
 22 Sep 18, 02:28 PM
 254           
 0
 22 Sep 18, 02:28 PM

এইচ-৪ ভিসা ব্যবহারকারীদের শ্রম অনুমোদন বাতিল করছে যুক্তরাষ্ট্র

এইচ-৪ ভিসা ব্যবহারকারীদের শ্রম অনুমোদন বাতিল করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে এইচ-৪ ভিসা ব্যবহারকারীদের শ্রম অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অধিকাংশ ভারতীয়রাই এ ভিসা ব্যবহার করে থাকেন। বলা হচ্ছে, আগামী তিন মাসের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ(ডিএইচএস)আজ শনিবার এই তথ্য প্রকাশ করেছে। খবরে বলা হয়, এ সিদ্ধান্তে সবচেয়ে বিপাকে পড়বেন ভারতীয় নারীরা। বিগত মেয়াদের প্রেসিডেন্ট বারাক ওবামার আমল থেকে সবচেয়ে বেশি তারাই এ ভিসার সুবিধা ভোগ করছেন। এইচ-৪ ভিসা ইস্যু করে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। যাদের এইচ ১বি ভিসা রয়েছে (সাধারণত প্রযুক্তিসহ উচ্চতর দক্ষতা প্রয়োজন এমন খাতের কর্মীরা এমন ভিসা পেয়ে থাকেন), তাদের পরিবারের সদস্যরা (স্ত্রী ও ২১ বছরের বেশি বয়সী সন্তান) এইচ-৪ ভিসা পেয়ে থাকেন। ভারতীয়রাই এ ভিসা বেশি ব্যবহার করেন।


ডিএইচএস বলছে, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আদালত এ আইনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এইচ ১বি ভিসা প্রাপ্ত অ-অভিবাসীদের পরিবারের এইচ৪ ভিসা প্রাপ্তদের ভিনদেশি হিসেবে গণ্য করা হবে। ডিএইচএস আরও বলছে, তিন মাসের মধ্যে হোয়াইট হাউসের বাজেট ব্যবস্থাপনা অফিসে নতুন এ আদেশের বিষয়টি জমা দেওয়া হবে। এইচ ১বি ভিসার নীতির বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। তাদের অনুমান এ ভিসার অপব্যবহার করেছে কোম্পানিগুলো। গত বছরের ডিসেম্বরে প্রায় ১ লাখ ২৭ হাজার এইচ-৪ ভিসা ব্যবহারকারীর চাকরির আবেদন করে গ্রহণ করে ইউএসসিআইএস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন