News71.com
 International
 22 Sep 18, 02:02 PM
 222           
 0
 22 Sep 18, 02:02 PM

ভারত/পাকিস্তানের বৈঠক বাতিল॥হতাশ প্রধানমন্ত্রী ইমরান খান

ভারত/পাকিস্তানের বৈঠক বাতিল॥হতাশ প্রধানমন্ত্রী ইমরান খান


আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সঙ্গে বৈঠক বাতিল করার সিদ্ধান্তে ভারতের সমালোচনা করে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন,ভারতের এমন প্রতিক্রিয়া দাম্ভিক ও নেতিবাচক এবং তিনি তাদের প্রতিক্রিয়ায় হতাশ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক চিঠিতে পাকিস্তান ও ভারতের দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের আহবান জানিয়েছিলেন ইমরান। আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় এই বৈঠক আয়োজনের আহবান জানান তিনি।


প্রাথমিকভাবে ভারতও এই বিষয়ে ইতিবাচক মনোভাবই দেখিয়েছিল। তবে গতকাল শুক্রবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিদের হাতে তিন পুলিশকর্মীর অপহরণ ও হত্যার ঘটনার পর তারা বৈঠক বাতিলের ঘোষণা দেয়। ভারতের বৈঠক বাতিলের জবাবে ইমরান খান টুইটারে লিখেন,শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য আমার আহবানে ভারতের দাম্ভিক ও নেতিবাচক প্রতিক্রিয়ায় হতাশ। তিনি আরো বলেন, যাইহোক,আমি আজীবন ধরে হীনমন্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কার্যালয় দখল করে থাকতে দেখেছি। এসব ব্যক্তিরা বৃহৎ স্বার্থ বোঝার মতন দৃষ্টিশক্তি নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন