News71.com
 International
 22 Sep 18, 03:49 AM
 209           
 0
 22 Sep 18, 03:49 AM

মুকেশ অম্বানির সঙ্গে রাফায়েল চুক্তির জন্য প্রস্তাব ভারতেরই॥ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

মুকেশ অম্বানির সঙ্গে রাফায়েল চুক্তির জন্য প্রস্তাব ভারতেরই॥ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ


আন্তর্জাতিক ডেস্কঃ রাফায়েল বিতর্কের মাঝে বারবার কেন্দ্র বলে এসেছে যে, রিলায়েন্সের সঙ্গে চুক্তির বিষয়ে নাকি কেন্দ্রের কোনও হাত নেই। তবে এবার, সেই বিতর্ক উস্কে বিস্ফোরক মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বললেন, ভারত সরকারই চাপ দিয়েছিল যাতে অনিল অম্বানির সংস্থার সঙ্গে চুক্তি করে ফরাসি সংস্থা ড্যাসল্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। রাফায়েলের জন্য ভারতীয় সংস্থা রিলায়েন্সকেই কেন বেছে নেওয়া হল, সে ব্যাপারে উত্তর দিতে গিয়ে ম্যাক্রোঁ বলেন, আমাদের এতে কোনও হাত ছিল না। ভারত সরকারই এই প্রস্তাব দিয়েছিল। তারপর অম্বানির সঙ্গে কথা বলে ড্যাসল্ট। আমাদের কোনও পছন্দ ছিল না। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই বক্তব্যের সঙ্গে ভারতের দেওয়া বক্তব্যের কোনও মিল নেই। রিলায়েন্স নিয়ে কংগ্রেসের তরফ থেকে প্রশ্ন ওঠার পর ভারত সাফ জানিয়েছিল যে, এটা নিছকই দুই সংস্থার মধ্যে চুক্তি। এতে সরকারের কোনও হাত নেই। এই বিষয়ে ওলাদেঁর এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসতেই কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি ট্যুইট করে সেই রিপোর্ট।

রাফায়েল চুক্তিতে রিলায়েন্স এন্টারটেনমেন্টের আসা ও পরবর্তীকালে রাফায়েলের চুক্তির অঙ্গ হিসাবে অম্বানিদের রিলায়েন্স ডিফেন্সের রিলায়েন্স এয়ারোস্পেসের নাম সামনে আসা নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, ডিফেন্স সেক্টরে অভিজ্ঞতা না থাকা সত্বেও কেন করা হল এই চুক্তি। রাহুলের দাবি, নরেন্দ্র মোদী রাফায়েল চুক্তি করার দিন ১৫ আগেই তৈরি হয় ‘রিলায়েন্স ডিফেন্স’ নামে ওই সংস্থা। যদিও সেই দাবি অস্বীকার করে আগেই জবাব দিয়েছেন অনিল অম্বানি। রাফায়েল চুক্তি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আইনি পথেও লড়াই শুরু করেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার অনিল। কংগ্রেসের মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ড পত্রিকার প্রকাশক ও সম্পাদক জফর আগার বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা করেন তিনি। মামলার কারণ প্রসঙ্গে রিলায়েন্সের তরফে জানান হয়েছে, পত্রিকায় রাফায়েল চুক্তি নিয়ে প্রকাশিত একটি খবর মিথ্যাভাবে পরিবেশন করা হয়। যা অনিল আম্বানির ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন